Tuesday, June 14, 2022

সোহাগ কথন

খুব করে বকে দিও একদিন ; তখন,

কখন ?

ভালোবেসে তোমার কাছে আসবো যখন !


তারপর ?

অভিমান হবে,

বেশতো, 

অভিমানে গাল ফোলাবো ।

তুমি সোহাগে-অনুরাগে মান ভাঙ্গাবে !


তারপর ?

আবারো তোমার সন্নিধানে আসবো,তুমি বকবে,অভিমানী আমি গাল ফোলাবো ; পুনর্বার,বারংবার ।


অনন্তর ?

তুমি মান ভাঙ্গাবে ! 


সেইতো ওই একই হলো ।

বারংবার ভৎর্সনায় ভালো লাগে না,

তারচেয়ে বরং কাছেই এসো না ।


তবে যে আমার তোমায় আর অতিক্রম করা হবে না কোনদিনই,

তোমার অতলান্তে অতিকায় আমার যে হৃদয়ঙ্গম ; তা নিরবধি অধরাই থেকে যাবে ।


তোমার পরশ স্পর্শে অত্যুজ্জ্বল আমি প্রতিনিয়ত পুনর্জীবিত হবোনা,

প্রাণান্ত এই পৃথিবীতে নির্জীব প্রাণিতের ন্যায় কেবল বেঁচে থাকব,কেবলই বেঁচে থাকবো  ।।

No comments:

মায়ের মানসের অনাময

ধরুন সকালে ঘুম ভাঙ্গা থেকে আরম্ভ করে ঘুমুতে যাবার সময় পর্যন্ত, এবং পুরো ঘুমের সময়টাতেও আপনি অনুভব করলেন কেউ আপনার পেছনে লেজের মতন করে একটা দ...