Tuesday, June 14, 2022

প্রণয়ী পূজক

ভালোবাসো ?

হুম, মেঘের মতন ।

বৃষ্টি হয়ে ঝরে পরবে যে ? 


তাহলে শুকতারা  ?

খসে পরবে ।

আলো 

দিনশেষে মিলিয়ে যাবে ।


আকাশ,অজস্র তারা খচিত নীল আকাশ  ।

সেতো শূন্যতার মাঝে মরিচীকা  !

তবে ? 

তবে আরকি ? পুরোটাই ফাঁকি ।


ভালোবাসি ।

প্রবঞ্চনা ।


ভালোবাসি,ভালোবাসি ঠিক ভালোবাসার মতন করে ;

একেবারেই নিজের মতন করে,

হৃদয়জ নিরত্যয় আবেগে ; 

তোমার প্রণয়ী পূজক হয়ে ।।

No comments:

মায়ের মানসের অনাময

ধরুন সকালে ঘুম ভাঙ্গা থেকে আরম্ভ করে ঘুমুতে যাবার সময় পর্যন্ত, এবং পুরো ঘুমের সময়টাতেও আপনি অনুভব করলেন কেউ আপনার পেছনে লেজের মতন করে একটা দ...