Tuesday, June 14, 2022

শেষ চিঠি

শেষ চিঠিটা জীবনের শেষ মানুষটাকে আর দেওয়া হলোনা । 


এই সূত্রের শেষ ফলাফল অনুযায়ী সম্পর্কটাও আর শেষ হলোনা; ভালোবাসাটাও বোধহয় আর ফুরালোনা  ।।                       

এভাবেই চলতে থাকে শেষ না হওয়া সম্পর্কগুলো ; 

মনের কোন এক মণিকোঠায় মানুষটা থেকে যায় । 

কোন ভাবেই তাকে খুঁজে পাওয়া যায় না । 

খুঁজে পাওয়া গেলে হয়ত তাকে খুব কড়া করে বেরিয়ে যেতে বলা যেত । 

কিন্তু তাকে'তো কেবল অনুভব করা যায়; 

অনুভবের মাঝারে যে অনুভূতি মিলেমিশে একাকার কি করে সে অনুভূতি তাড়ানো সম্ভব ! 

তাই এরকম এক নি:শেষ অনুভূতি নিয়ে জীবনের শেষ পর্যন্ত বেঁচে থাকতে হয় । 

একি বেঁচে থাকা ! 

এ যে কেবলই শ্বাস-প্রশ্বাস নিষ্ক্রমণ । 

তাই শেষ মানুষটিকে অনুভব করে জীবনের শেষ পর্যন্ত কোন এক নির্ঘৃণি সত্ত্বার নি:স্বার্থ আলিঙ্গণে নিরন্তর নি:শ্বাস নিতে হয় । 

শেষ পর্যন্ত জীবনের শেষ চিঠিটা 

শেষ মানুষটাকে আর দেওয়া হয়না  ।।

No comments:

মায়ের মানসের অনাময

ধরুন সকালে ঘুম ভাঙ্গা থেকে আরম্ভ করে ঘুমুতে যাবার সময় পর্যন্ত, এবং পুরো ঘুমের সময়টাতেও আপনি অনুভব করলেন কেউ আপনার পেছনে লেজের মতন করে একটা দ...