সম্পর্কে কেউ কাউকে বোঝেনা ;
বুঝতে যে চায় না তা নয়,
হয়ত এই বোঝাবুঝির হিসেবটা খুব সোজাসুজি নয় ।
তাই না বোঝার চূড়ান্ত অনিচ্ছাতেও অনেককেই নিতান্ত অপারগ হতে হয়।
এক্ষেত্রে অভিযোগ যে করে সে যেমন অভিমানী,
যার প্রতি করা হয় সেও কোনাংশে কম নয় ।
তাই প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী,বাবা-মেয়ে, মা-মেয়ে, বাবা-ছেলে, মা-ছেলে সর্বোপরি সম্পর্কের প্রতিটি রূপে নিয়োজিত প্রত্যেক বাস্তব রূপকারদের এই একটাই অভিযোগ,
কেউ কাউকে বুঝছেনা ।
কি এক টানাপোড়ন সম্পর্কগুলোতে !
অথচ পারস্পরিক এই বোঝাবুঝির খেলায় কেউ হার মানতে রাজি নয় ।
যে যাকে বোঝাতে চাইছে সে যেমন আন্তরিক নয়,
তেমন যে বুঝতে চাইছে সেও মনোযোগী নয় ততটা;
না সেই বুঝতে চাওয়া মানুষটির প্রতি না তার নিজের প্রতি ।এভাবেই সম্পর্কের টানাপোড়েনে সম্পাতিত হয় পারস্পরিক সম্বন্ধ।
সম্পর্ক ভাঙ্গে সম্পর্ক গড়ে ।
প্রেমিক-প্রেমিকারা পুরাতন হাত ছেড়ে চোখের জল মুছে নতুন হাত খোঁজে,
সন্তান প্রচন্ড আক্ষেপ-অভিমানে দন্ত খিঁচিয়ে শিরা-ধমনী ফুলিয়ে বাড়ি ছাড়ে, পিতা পুত্রকে ত্যাগ করেন;
এমন আরো কতো কি !
অথচ অবুঝ কিছু মানুষ ঠিকই নিজের সম্পর্ক গুলো বাঁচিয়ে চলেন; হয়ত নিজের অজান্তেই কিংবা প্রকৃতি প্রদত্ত কোন শক্তি বলে ।।
No comments:
Post a Comment