Tuesday, June 14, 2022

কুক্ষিগত প্রেম

প্রিয় বর্ষা,

আমি চৈত্র, মনে পড়ে কি ?


আমার আকাশে মেঘ ছিলনা,

মেঘমুক্ত আকাশে আমি ছিলাম স্বাধীনতার পরী । 

আমার হাসিতে-কলকল ধ্বণিতে বয়ে যেত সবুজের মাঝে নি:সঙ্গ এক ঝর্ণা ধারা । 

একদিন কোন এক মধ্যাহ্নে আমার সেই হাসির রেশ কোথায় এসে মিলেছে তা খুঁজতে খুঁজতেই তোমার জীবনে আমার আবির্ভাব ।

তারপরতো সবই তোমার জানা ।


আমার মেঘমুক্ত আকাশে তুমি ঘটালে মেঘের ঘনঘটা । 

একদিন যে হাসির টানেই তুমি আমার জীবনে এসেছিলে, তোমার হৃদয়ে আমাকে পেয়েছিলে;

করে দিলে সে হাসি মানা । 


ভয় পেয়েছ বুঝি ? 

যদি অন্য পুরুষও সেই হাসির অনুরণনে মোহিত হয়ে তার হৃদয়ের কোন এক গোপন কোটরে আমায় আবিষ্কার করে বসে,

ঠিক তোমারি মতন ।

হায় ! 

তারপরও তোমার সুখ নেই । 

ওই নিষিদ্ধ জিনিষই তোমার চাই । 

কিন্তু সবার জন্য নিষিদ্ধ করে যা তুমি একান্ত নিজের করে পেতে চেয়েছিলে তা যেন কোথায় মিলিয়ে গেল! 


এতো রোমান্টিক-প্রকৃতিপ্রেমী তুমি কি করে ভুলে গেলে ! 

প্রকৃতির কোল থেকে ফুলকে ছিনিয়ে নিয়ে কোটায় পুরলে না থাকে তার গন্ধ আর না সৌন্দর্য্য । 

উল্টো সে ফুল মরে হয়ে যায় বিভত্‍স ।


আমিও যে সেই ফুলের মতই অসহায় ।

তোমার কোটায় তাই আজ আমিও বিভত্‍স; 

বড় বেশী বিভত্‍স ।।

No comments:

মায়ের মানসের অনাময

ধরুন সকালে ঘুম ভাঙ্গা থেকে আরম্ভ করে ঘুমুতে যাবার সময় পর্যন্ত, এবং পুরো ঘুমের সময়টাতেও আপনি অনুভব করলেন কেউ আপনার পেছনে লেজের মতন করে একটা দ...