Wednesday, June 15, 2022

ভালো দিনে ভাবতে হবে অনাগত অনিশ্চিত দিনের কথাও

সময় কখনো থমকে দাঁড়ায় না; 

মানুষ থমকে যায়।


জীবনের গোলকধাঁধায় মুহুর্মুহু বেদনা আর বাঁধায় হাঁপিয়ে ওঠে সে যখন প্রকৃতির কাছে আত্মসমর্পণ করে কিংবা জয়ের মাল্য গলায় তার চেতনা ফেরে, 

তখন দেখে সময় বেশ এক ফাঁকি দিয়েছে তাকে। সব হয়েছে,হয়ত কিছুই হয়নি কিন্তু আয়ুষ্কাল ফুরিয়েছে ঠিকই ।।                                    


সময় অতিবাহনের সাথে সাথে পিতা পুত্র হয় আর পুত্র হয়ে ওঠে পিতা; শীর্ণ চারাগাছটি হয়ে ওঠে ঋষ্টপুষ্ট এক কাষ্ঠল বহুল বুড়ো বটগাছ । 

এভাবেই সময় শোধ নেয় প্রকৃতির প্রতিটি সৃষ্টির প্রতি; শুধু তাই নয়, তার সাথে সে সকলকে দেয় সমানাধিকারও ।

শ্রেষ্ঠ সময়ের শ্রেষ্ঠ মানুষটিকে সে সমাধিস্থ করে সর্বোত্তম পতনের সমাধিতে। 

তাই নিজের শ্রেষ্ঠ সময়ে স্বেচ্ছাচারিতার সাগরে গাত্র ভাসিয়ে সময় কে ভুললে চলবে না ।


সময় কিন্তু ঠিক শোধ নেবে !

No comments:

মায়ের মানসের অনাময

ধরুন সকালে ঘুম ভাঙ্গা থেকে আরম্ভ করে ঘুমুতে যাবার সময় পর্যন্ত, এবং পুরো ঘুমের সময়টাতেও আপনি অনুভব করলেন কেউ আপনার পেছনে লেজের মতন করে একটা দ...