Wednesday, June 15, 2022

সৌন্দর্য্য

মনোহর রূপমাধুরী বা সৌন্দর্য্যের প্রতি কেই'না অনুরাগী,

কেউ কেউ আবার একান্ত অনুগামীও ।

যুগ-যুগান্তর আমরা আমাদের মানসিকতায় খুব ভ্রান্ত একটা ধারণা লালন করে চলেছি; আর তা হলো, মানুষ মাত্রেই সৌন্দর্য্যকে ভালোবাসে !

আসলেই কি তাই ?

যদি সত্যিই মানুষ সৌন্দর্য্যকে ভালোবাসতো তবে গোলাপ কে তার প্রাণসমেত গাছেই শোভিত হতে দিত,

প্রকৃতির নিয়মানুযায়ী নির্দিষ্ট সময় পরে ম্লান হয়ে ঝরে পরা অজস্র গোলাপের জন্য সহস্র আঁখি আর্দ্র হত । 


কিন্তু বেশীরভাগ ক্ষেত্রে সম্পূর্ণ বীপরিত ঘটনাটাই ঘটতে দেখা যায়। মানুষ তার খেয়ালী মনের পূর্ণকামে গোলাপকে নিজের হস্তগত করে, একটা সময় পর বর্ণ-গন্ধহীন গোলাপটিকে হেলায় ছুড়ে ফেলে দেয় কোন এক আস্তাকুড়ে। 

যদি সত্যিই ভালোবাসা থেকে পাওয়ার আকাঙ্ক্ষা হত তবে সৌন্দর্য্যহানিতে সেই ভালোবাসা অবজ্ঞায় পরিণত হত না । 

এখানে সৌন্দর্য্যকে পাওয়ার যে অভিলাষ তা নিছক একটা মোহ ছাড়া আর কিছুই নয় ।


সৌন্দর্য্য থেকে যে বন্ধন তা কেবলই মোহ-বন্ধন,

ভালোবাসার বন্ধন নয়। 

খুব ক্ষণস্থায়ী আবেগ থেকেই মোহের জন্ম হয়, যেকোন সময় মন থেকে এরূপ মোহের নিরসন হতে পারে । সৌন্দর্য্যে তেষ্টা আছে কিন্তু তৃপ্তি নেই,তাই মোহাচ্ছন্ন মন বরাবরই বিক্ষিপ্ত ।


প্রায় অধিকাংশ মানব-মানবীর জন্যেই মোহ আর ভালোবাসার পৃথকীকরণ দুরুহ হয়ে পরে । তাই হয়ত বছরান্তে সংখ্যাতীত সম্পর্কের পতন ঘটে,হৃদয়-ক্ষরণে হতাশ হতে হয় অসংখ্য মানব-মানবীকে ।।

No comments:

মায়ের মানসের অনাময

ধরুন সকালে ঘুম ভাঙ্গা থেকে আরম্ভ করে ঘুমুতে যাবার সময় পর্যন্ত, এবং পুরো ঘুমের সময়টাতেও আপনি অনুভব করলেন কেউ আপনার পেছনে লেজের মতন করে একটা দ...