বর্ষার মেঘে সন্ধ্যে নেমেছিল সেদিন,
মেঘাচ্ছাদিত আমি
আমায় বিসর্জন করেছিলাম 'বৃষ্টি বিন্দু কণায়',
তুমি ডুবেছিলে বৃষ্টিস্নাত মেয়েটির আর্দ্র চুলে, চঞ্চল চরণে,
ছেলে মানুষী খেলায় আর তার জল-কেলীর মূর্ছনায় !
সেদিন বর্ষণের বারি ধারা ধুয়ে নিয়েছিল তোমার চোখের জল,
কিন্তু আমার হৃদয় দেখেছে তোমার হৃদয়ের রোদন,
বৃষ্টি আড়াল করতে পারে নি,
তোমার হৃদয়জাবেগ-বেদনা-চিত্তের ব্যগ্রতা ।।
No comments:
Post a Comment